যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িক, সেপ্টেম্বরেই ৪৪ লাখ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএটুডের খবরে বলা হয়েছে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হার ৩ শতাংশ। অর্থনীতিবিদেরা বলছেন, যখন লোকজন স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন, এর অর্থ তাঁরা অন্য কোনো চাকরি খুঁজে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।
বিএলএসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১ কোটি ৪ লাখ চাকরির বিজ্ঞাপন এসেছে। এর মধ্যে ৬৫ লাখ লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আগের মাসেও একই সংখ্যক মানুষ নিয়োগ পেয়েছিলেন।

এর মধ্যে স্বাস্থ্য ও সমাজসেবা খাতে চাকরির বিজ্ঞাপন বেড়েছে ১ লাখ ১৪ হাজার। রাজ্য ও স্থানীয় সরকারের বিভিন্ন পদে বিজ্ঞাপন বেড়েছে ১ লাখ ১৪ হাজার। রাজ্য ও স্থানীয় সরকারের এ হিসাব অবশ্য শিক্ষা খাত বাদে। অন্যদিকে পাইকারি ব্যবসা–বাণিজ্যে নতুন বিজ্ঞাপন বেড়েছে ৫১ হাজার। তথ্য খাতেও একই পরিমাণ বাড়তি বিজ্ঞাপন এসেছে।

Manual4 Ad Code

অন্যদিকে আগের তুলনায় রাজ্য ও স্থানীয় সরকারের শিক্ষা খাতে বিজ্ঞাপনের পরিমাণ কমেছে ১ লাখ ১৪ হাজার। আবাসন খাতে কমেছে ৬৫ হাজার। আর অন্য সেবা খাতগুলোতে বিজ্ঞাপন কমেছে ১ লাখ ৪ হাজার।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

বিএলএসের হিসাব বলছে, চাকরি ছাড়ার বাইরে সেপ্টেম্বরে ১৪ লাখ কর্মীকে ছাঁটাই করেছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এ পরিমাণ মোট চাকরিজীবীর শূন্য দশমিক ৯ শতাংশ।
সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে ৭ কোটি ৩৩ লাখ মানুষের চাকরি হয়েছে। চাকরি ছেড়েছেন এবং ছাঁটাই করা হয়েছে ৬ কোটি ৭৭ লাখ জনকে। এর অর্থ, গত এক বছরে চাকরি হারানোর বিপরীতে ৫৬ লাখ নিয়োগ বেশি হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code