মীরপুর ইউপি চেয়ারম্যান শেরীনের সম্মানে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

লন্ডন ডেস্কঃ 

বর্তমানে যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের জনগণের ভোটে বিজয়ী জননন্দিত চেয়ারম্যান মাহবুবুল হক (শেরীন) এর সম্মানে গত ১৫ই নভেম্বর সন্ধ্যা ৮ টায় পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স স্ট্রিটস্থ মাইক্রো বিজনেস সেন্টারে মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্যোগে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

ট্রাষ্টের সভাপতি শিশু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্মাদক আবু ইয়াসিন (সুমন) এর উপস্থাপনায় উক্ত সভায় মীরপুর ইউনিয়নের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের কৃতি সন্তান কৃত্তিবাস পাল। সভার শুরুতেই অতিথিদেরকে ট্রাষ্টের সদস্যরা ফুল দিয়ে বরন করেন। মোজাক্বির হুসেন এর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার সুচনা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আমির উদ্দিন মাষ্টার, আব্দুল আলি রউফ, এলাইছ মিয়া মতিন, মামুনুর রশিদ এমবিই, আংগুর আলী, আবুল কালাম আজাদ, কৃত্তিবাস পাল, জাহাঙ্গীর হুসেন, আনছার আলী, সালাহ উদ্দিন, ওবায়েদুর রহমান, আনোয়ার মিয়া (বাবুল), সোয়েব আহমেদ রাশেদ, তখদ্দুছ আলী, দয়াল জুবের আহমদ, শাহজাহান মিয়া প্রমুখ।

Manual7 Ad Code

বক্তারা মাহবুবুল হক (শেরীন)কে তাঁর অভূতপূর্ব বিজয়ে অভিনন্দন জানান এবং তাঁরা তাঁদের দাবি দাওয়া তুলে ধরা সহ তাঁর কার্যক্রম, সততা, জবাবদিহিতা, ত্যাগ এবং ব্যক্তিত্বের প্রশংসা করেন। কেউ তাঁর গত ২০-২২ বছর ধরে দেশের মানুষের পাশে থাকা, কেউ তাঁর এত বছরের ত্যাগ, কেউ তাঁর বতর্মান কার্যক্রম, কেউবা ব্যক্তি শেরীন, আবার কেউ চেয়ারম্যান শেরীন এর নানা কাজের প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে এই রকম এক ও অভিন্ন থেকে মীরপুর ইউনিয়নের মাটি ও মানুষের কল্যানে কাজ চালিয়ে যাওয়ার উৎসাহদান করেন এবং সকলে একযোগে তাঁকে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।

আমির উদ্দিন মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, “শেরীন তুমি আমাদের কাছে আগেও শেরীন ছিলে, আগামীতেও এই একই শেরীন থেকো এবং কাজ কর যেও”। আব্দুল আলী রউফ বলেন, “শেরীন তাঁর অক্লান্ত শ্রম দিয়ে যেভাবে আমাদের ইউনিয়নের জন্য কাজ করে যাচ্ছেন এই কার্যধারা বজায় রাখলে সরকারিভাবে স্বীকৃতি সহ পুরস্কৃত হওয়ার যোগ্যতা রাখেন এবং পুরস্কৃত হবেন বলেও আমি আশাবাদী”। বিশেষ অতিথি কৃত্তিবাস পাল তাঁর বক্তব্যে বলেন, “যদিও আমি ব্যক্তি শেরীনকে জানতাম না কিন্তু আমার এক সহকর্মীর কাছে চেয়ারম্যান শেরীন এর প্রশংসা শুনে আমি খুবই খুশি এবং গর্ববোধ করেছি যে আমাদের মীরপুর ইউনিয়নে এই রকম একজন সৎ ও নিষ্টাবান চেয়ারম্যান আছেন।”

Manual3 Ad Code

মাহবুবুল হক (শেরীন) ট্রাষ্টের এই আয়োজন এবং সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য ধন্যবাদ ও সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আজকে আপনারা আমাকে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে যে আসনে বসিয়েছেন আমি সেই সম্মান, সেই আসন পাওয়ার মত যোগ্যতা রাখিনা, আপনাদের দেওয়া এই সম্মান আপনাদের উদারচিত্তের পরিচয় এবং আপনাদের ভালবাসার প্রতিফলন হিসেবে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আমি অতি নগন্য একজন মানুষ কিন্তু আপনাদের সবার ভালবাসা ও সহযোগিতায়ই আজ আমি শেরীন এই আসনে বসেছি। আপনাদের দোয়া, আপনাদের ভালবাসাই আমার সম্বল এবং আপনারা আমার প্রেরণা। আমি আপনাদের সেবক হিসেবে নিষ্টা, সততা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাবো আমার মেয়াদকাল পর্যন্ত, কিন্তু আপনাদের শেরীন হয়ে আজীবন থাকবো আপনাদের পাশে, আপনাদের হৃদয়ে। আমি শেরীন, আপনাদের শেরীন, আপনাদেরই শেরীন থাকতে চাই আজীবন। দোয়া করবেন আমি যেনো আপনাদের সকলের এই ভালবাসা, এই সম্মানের মান রাখতে পারি।” তাছাড়াও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন মীরপুর ইউনিয়ন ভবন সুসজ্জিত ও আধুনিকায়নে যাদের সর্বাত্বক সাহায্য ও সহযোগিতা ছিলো সেই সব ব্যক্তিদের এবং ভবিষ্যতের অন্য যে কোনো উন্নয়ন কর্মকান্ডে সকলের অব্যাহত সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিনি ইউনিয়নের করোনাকালীন অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরন থেকে শুরু করে বতর্মানে হাতে নেওয়া কার্যক্রম ও ভবিষ্যতের পরিকল্পনা গুলোর বিস্তারিত বিবরণ সকলের সামনে তুলে ধরেন। সভার শেষ পর্যায়ে মীরপুরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে বিশেষ অতিথি কৃত্তিবাস পাল এবং উক্ত সভার মধ্যমণি জনতার জননন্দিত চেয়ারম্যান মাহবুবুল হক (শেরীন)কে একটি সম্মাননা ক্রেষ্ট উপহার দেওয়া হয়। সভার সভাপতি শিশু মিয়া তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে একটি কেক কেটে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Manual6 Ad Code

*টাওয়ার হ্যামলেটসের মেয়র এওয়ার্ড পেলেন শেরীন*

এদিকে গত ১২ নভেম্বর টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের টাউন হলে বারার মেয়র জন বিগস্ কতৃক বতর্মানে যুক্তরাজ্যে সফররত মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুবল হক (শেরীন)কে ‘মেয়র এওয়ার্ড’ সম্মাননা পদক প্রদান করা হয়। সল্প সংখ্যক অতিথিদের উপস্থিতিতে মেয়র জন বিগস্ মাহবুবুল হক (শেরীন) কে এই পদক প্রদান করেন।

এসময় মেয়র জন বিগস্ বলেন, “মাহবুবুল হক (শেরীন) একজন ব্রিটিশ বাংলাদেশি হওয়া সত্বেও বাংলাদেশে গিয়ে দেশের মানুষের কল্যানে যে রকম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”

মাহবুবুল হক (শেরীন) তাঁর বক্তব্যে টাওয়ার হ্যামলেট বারা কর্তৃপক্ষ ও মেয়রের এই উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আমাকে প্রদত্ত এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান সকল মীরপুর ইউনিয়নবাসী তথা সমগ্র বাংলাদেশের”।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code