সিলেট সিটি ক্লাব ইউকের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code
মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :
Manual1 Ad Code

সিলেট নগরীর বাসিন্দা যুক্তরাজ্যে বসবাসরতদের সংগঠন সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গত ২২ মে ২০২২, রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত রমফুডস্থ এটিএম একাডেমীতে  প্রাণবন্ত আনন্দমুখর এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট বিশ টিম অংশগ্রহণ করে।
তুমুল উত্তেজনাপূর্ণ খেলার ফাইনালে জুয়েল ও সুপ্ত জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌবর অর্জন করেন রুবেল ও ফাহিম জুটি। তৃতীয় স্থান অধিকার করেন রাজিব ও জিলহাদ জুটি আর চতুর্থ স্থান অধিকার করে এজাজ ও সাদিক জুটি।

Manual4 Ad Code

পুরো টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ইষ্ট লন্ডনের পরিচিত ক্রীড়াবিদ আব্দুল্লাহ মহিম।  খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুজ্জামান সাবুলের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার ওহিদ আহমদ ও কাউন্সিলার ফরুক চৌধুরী । পুরষ্কারপূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মুমিন, মুবিন চৌধুরী, আব্দুল্লাহ মুহিম এবং ইয়ামিন রহমান। অনুষ্ঠানে বিশেষ পুরষ্কার গ্রহন করেন ক্লাবের সফল সভাপতি জাকির হোসেন।

Manual5 Ad Code

টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ভূষিত হন মীর জসিম উদ্দিন জিলহাদ।  এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম হোসেন, আবু বক্কর ফয়েজী সুমন, শাহিন মোস্তফা, আনজুম চৌধুরী, শাহ নেওয়াজ, মহসিন চৌধুরী, তোফায়েল বাসিত তপু, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সালেহ গজনবী, সুজাত আহমদ, তপু শেখ, মহানুজ্জামান চৌধুরী, মিজান চৌধুরী, ফাহিম আহমদ জাকির, আজগর আলী, এনাম বকস্, রাজিব আহমদ, মীর জসিম উদ্দিন জিলহাদ, এমরান আহমদ, শাহীন আহমদ, এজাজুল আলম, সাদিক আহমদ, পাভেল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code