একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৩৫৬ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৫ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ২০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৫৮ জন। আর দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৫৫৮ জন।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।
