বাংলাদেশে বিনিয়োগ করুন, সুরক্ষিতই থাকবে: নৌপ্রতিমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual1 Ad Code

নিঃশঙ্ক চিত্তে বাংলাদেশে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সরকার এমন কোনো অপ্রত্যাশিত নীতি কার্যক্রম গ্রহণ করবে না, যা বিনিয়োগের বিপক্ষে যেতে পারে। সবার বিনিয়োগ এ দেশের আইনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

সোমবার রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এর ‘পরিবহন ও লজিস্টিকস’ শীর্ষক কারিগরি/প্যারালাল অধিবেশনে এ কথা বলেন তিনি।

Manual3 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, লজিস্টিক খাতের সামগ্রিক উন্নয়ন ও বিকাশে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই বিভিন্ন ধরনের প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ২০৪১ সালের বাংলাদেশের জন্য প্রণীত প্রেক্ষিত পরিকল্পনায় লজিস্টিক খাতকে প্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি নকীব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লজিস্টিকস ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ওয়ার্কিং কমিটি, বাংলাদেশের কো-চেয়ার আবুল কাশেম খান। আরও বক্তব্য রাখেন আমেরিকান চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি অথরিটির মহাপরিচালক আবুল বাশার, পিএসএ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের রিজিওনাল সিইও ওয়ান চী ফুং, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের ভিক্টোরিয়া রিগবি ডেলমন প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code