নর্থাম্পটন শায়ার ক্যারাম বোর্ড লীগের নতুন চ্যাম্পিয়ন আকবর আলী ও শাকিল শেখ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

গ্রেট বৃটেন ডেস্কঃ 

Manual3 Ad Code

ব্রিটেনের নর্থাম্পটন শায়ারের বিভিন্ন শহরের ১২ টি দলের অংশগ্রহণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নর্থাম্পটন শায়ার ডাবল ক্যারাম বোর্ড লীগ প্রতিযোগিতা গত  রবিবার রাতে নর্থাম্পটনের সেইন্ট জেমসে সফলভাবে অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতা আয়োজন করেছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাদ উদ্দিন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত ফাইনালে খেলায় আকবর আলী ও শাকিল শেখ জুটি জসিম উদ্দীন ও ইসলাম চৌধুরী জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্যারাম লীগে নর্থাম্পটন শায়ারে নতুন চ্যাম্পিয়ন হওয়ায় খুবই খুশী  আকবর আলী ও শাকিল শেখ।ক্যারাম লীগ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন আকবর আলী ও শাকিল শেখ। তারা বলেন, এ ধরনের ক্যারাম লীগ প্রতি বছর করার জন্য কর্তৃপক্ষকে  অনুরোধ  জানিয়েছেন।

Manual3 Ad Code

আয়োজকরা জানিয়েছেন এ ধরনের ক্যারাম লীগ প্রতিযোগিতা আমরা প্রতি বছর আয়োজন করবো ইনশাআল্লাহ। আগামীতে আমরা আরো বড় আকারের ক্যারাম লীগ আয়োজন করার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code