মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্ডান সফরে নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আ্যন্ড প্রিভেনশন বা সিডিসি মার্কিন নাগরিকদের জর্ডান, পর্তুগাল ও তানজানিয়া সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

Manual5 Ad Code

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সিডিসি জরুরিভিত্তিতে মার্কিন নাগরিকদের প্রতি এই আহ্বান জানিয়েছে। খবর রয়টার্সের।

Manual1 Ad Code

এ পর্যন্ত ৮৩ দেশকে সিডিসি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এ তালিকায় মঙ্গলবার অ্যান্ডোরা, সাইপ্রাস ও লিচটেনস্টেইন যুক্ত হয়েছে।

নতুন আইন অনুসারে আমেরিকা বিদেশি নাগরিকদের সে দেশ সফরের জন্য কোভিড টেস্টের নেগেটিভ বিপোর্ট বাধ্যতামূলক করেছে।

Manual7 Ad Code

আমেরিকায় প্রকাশের একদিনের ভেতরে এ রিপোর্ট জমা দিতে হবে। এর আগে ভ্যাকসিন গ্রহণকারী বিদেশি সফরকারীরা তিন দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে পারতেন।

Manual3 Ad Code

মার্কিন সরকার এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি দেশকে নিষিদ্ধের তালিকায় ফেলেছে যাদের নাগরিক আমেরিকায় প্রবেশ করতে পারবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code