“উনিশতম উত্তর আমেরিকা নজরুল কনফারেন্স ২০২২” : নিউইয়র্কে সাংবাদিক সম্মেলন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। যার মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা সত্যিই অতুলনীয়। সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি একজন কবি, একজন সাম্যের কবি, অসাম্প্রদায়িক কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিশ্বায়নের নজরুল সেই কবিকে নিয়ে ১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন ২০২২ হতে যাচ্ছে নিউজার্সি অঙ্গরাজ্যে নিকোলাস মিউজিক সেন্টার রাটগার্স ইউনিভার্সিটি নিউ ব্রুন্স্বিকএ।

অনুষ্ঠানটি হবে আগামী বছর দুই দিনব্যাপী জুন মাসের ২৫ এবং ২৬ তারিখ, আয়োজনে শতদল। নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি (NANCC) অনুমোদনক্রমে শতদল এ আয়োজন করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা-চেতনা, উত্তর আমেরিকাতে ছড়িয়ে দেওয়ার জন্য, নজরুলের বিদ্রোহী কবিতার ১০০ বছর পূর্তি এবং তাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার নিমিত্তে এবং তাঁর কাব্যে, তাঁর সঙ্গীতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্ন ভাষায় সেটি সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই সম্মেলনের মূল উপাত্ত।

Manual1 Ad Code

এই সম্মেলনের স্লোগান “বল বীর- বল উন্নত মম শির “সম্মেলন উপলক্ষে বাংলাদেশ থেকে ভারত থেকে অনেক শিল্পী কলাকুশলী অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশা করছি। বাংলাদেশের নজরুল ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন নিশ্চিত করেছেন প্রধান অতিথি হিসাবে এ সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে। এরই মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ এর সভাপতি এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী টেক্সাস প্রবাসী রায়হান চৌধুরী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উত্তর আমেরিকার সমাজ সংস্কারক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সজ্জন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সহযোগিতার হাত বাড়িয়েছেন। আরো অনেকে মৌখিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ নজরুল সম্মেলনে সহযোগিতা করার জন্য।

Manual5 Ad Code

সম্মেলনে যোগ দেওয়ার জন্য উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে বিভিন্ন সংগঠন এবং শিল্পীরা অত্যন্ত আগ্রহ সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাদের অভিমত ব্যক্ত করেছেন। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, নিউজার্সি ও কানাডা থেকে বেশ কিছু সংগঠন সম্মেলনে যোগ দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আমাদের এই অনুষ্ঠান হওয়ার কারণে সবার কাছে অনুরোধ করব এই বিশেষ দিনে নিজেদের ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না রাখার জন‍্য।

Manual3 Ad Code

মিডিয়ার কাছে আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি যে, জাতীয় কবির উপরে সম্মেলনটি যেন আপনাদের মাধ্যমে সবার কাছে সঠিক ভাবে প্রচার পায় এবং আপনারা এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জাতীয় কবিকে সম্মানিত করেছেন সেজন্য অনেক ধন্যবাদ। কমিটির পক্ষ থেকে আমি কবির কিরণ, হাসান আমজাদ খান, দেবল  গুপ্তা, ডক্টর রফিক খান, ডক্টর ফারুক আজম, রাহাত চৌধুরী, অর্পিতা গুপ্তা, হাছান মাহমুদ, সাবরিনা কবির ছন্দা, গোলাম মোস্তফা সহ আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

Manual6 Ad Code

ভবিষ্যতে আমরা বিভিন্ন স্টেটে নজরুলের উপর টাউন হল মিটিং করব। আশা করি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পাওয়া যাবে। এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য আমাদের একটা বাজেট থাকে, সেটি আনুমানিক ৭০হাজার ডলার। আপনারা যারা অনুষ্ঠানটিকে আন্তরিক ভাবে সাহায্য করতে চান  তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন সেটিই আমাদের আশা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code