সিনেটেও লড়বেন না ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতার্তে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

সিনেটে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

Manual2 Ad Code

দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্রের বরাতে মঙ্গলবার এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

Manual5 Ad Code

নির্বাচন কমিশনের মুখপাত্র বলেন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে সিনেটে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

Manual5 Ad Code

প্রেসিডেন্ট হিসেবে দুতার্তের মেয়াদ শেষ হবে ২০২২ সালের জুনে।সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না।

এর আগে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছিল, ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে ২০২২ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। এর পর সারা দুতার্তে লাকাস-সিএমডি পার্টিতে যোগ দেন।
লাকাস-সিএমডি পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়বেন ফিলিপাইনের সাবেক স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code