রণবীরের যে কথায় কেঁদে ফেললেন আলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পোস্টার প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন ছবির মুখ্য অভিনেতা রণবীর কাপূর। নীল রঙের জিনস, কালো শার্ট আর খয়েরি রঙের কোর্ট পরে মঞ্চে উঠেই গলা চড়িয়ে বললেন, “ ক্যায়া তুম নে কভি কিসিসে প্যার কিয়া? কভি কিসিকো দিল দিয়া?ম্যায় নে ভি দিয়া”। এতেই উচ্ছ্বসিত দর্শক। এর পরেই মঞ্চে হবু স্ত্রী আলিয়াকে ডেকে নেন ‘রকস্টার’। লাল পোশাকে ঝলমলে আলিয়াকে রণবীরের পাশে দেখে উত্তেজনা আরও বৃদ্ধি পায় দর্শকদের।

মঞ্চেই বাবা ঋষি কাপূরের স্মৃতিচারণ করেন রণবীর। বললেন, “আজ বাবাকে সবচেয়ে বেশি মিস করছি। ‘ব্রহ্মাস্ত্র’ তৈরির শুরু থেকে বাবার নানা প্রশ্ন ছিল। ‘এই ছবি ভারতে চলবে কি? শুটে এত সময় কেন লাগছে? কবে ছবি মুক্তি পাবে?’ আজ খুব মন খারাপ আমার। রণবীরের বাবাকে মিস করার কথা শুনে সবার সামনেই কেঁদে ফেলেছে তার হবু স্ত্রী আলিয়া।

Manual7 Ad Code

তবে পরক্ষণেই পাল্টে যায় দৃশ্যপট। অনুষ্ঠানে আচমকাই রণবীরকে এক ভক্ত প্রশ্ন করে বসেন— তিনি আলিয়াকে কবে বিয়ে করবেন? রণবীর বলেন, “এ বছর আমরা এত বিয়ে দেখলাম। এত বিয়ে! আর কত?” এর পরে মজা করেই আলিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেতা— “আমাদের কবে হবে?” আলিয়া লাজুক ভঙ্গিতে বলে উঠেন, “আমায় কেন জিজ্ঞেস করছ?” সঙ্গে সঙ্গেই রণবী্রের রসিকতা, “আমি তো ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মুক্তির দিন জানতে চাইছি।”

Manual7 Ad Code

হাসি-ঠাট্টায় এ ভাবেই আলিয়াকে প্রেমের রঙে রাঙিয়ে দিলেন রণবীর। বড়পর্দায় ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে এখন তাদের ব্যস্ততা তুঙ্গে। শুটিং চলছে প্রায় বছর চারেক ধরে। এ বার ছবি মুক্তির অপেক্ষা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code