জিনজিয়াং কমিউনিস্ট পার্টি প্রধানকে অপসারণ করলো চীন 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ কমিউনিস্ট পার্টির জিনজিয়াং শাখার প্রধান শেন কুয়ানগুয়োকে অপসারণ করেছে চীন। দেশটিতে ধর্মীয় কট্টরপন্থী দমনের নামে জিনজিয়াংয়ের উইঘুর ও অন্যান্য মুসলিমদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে।

শেন কুয়ানগুয়োর  স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির অর্থনীতির অন্যতম ‘পাওয়ারহাউস’ হিসেবে পরিচিত গুয়াংডং প্রদেশের গভর্নর মা জিনগ্রুই। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

Manual7 Ad Code

পশ্চিম চীনে জিনজিয়াং প্রদেশের অবস্থান। সেখানে সংখ্যালঘু উইঘুর মুসলিম, কাজাখ, কিরগিজ ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের বসবাস।

Manual4 Ad Code

জিনজিয়াংয়ে উইঘুরদের বিরুদ্ধে যেসব দমনমূলক নীতি নেওয়া হয়েছে তার জন্য মূলত শেনকেই দায়ী করা হয়। সম্প্রতি জাতিসংঘও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

২০১৬ সাল থেকে কমিউনিস্ট পার্টির জিনজিয়াং শাখার প্রধান হিসেবে ছিলেন শেন কুয়ানগুয়ো।

Manual1 Ad Code

জাতিসংঘের গভর্নর ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের হিসেব অনুযায়ী, জিনজিয়াংয়ে ১০ লাখেরও বেশি উইঘুর নারী-পুরুষ ও শিশুকে বন্দি রাখা হয়েছে এবং শ্রমদানে বাধ্য করা হচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code