নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের সুপারিশ গণফোরাম ও বিকল্প ধারা’র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশ প্রেসিডেন্টের চলমান সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ ৩ দফা সুপারিশ পেশ করেছে । রোববার সন্ধ্যায় দল ‍দুটি বঙ্গভবনে  আলাদাভাবে সংলাপে অংশ নিয়ে এ সুপারিশ করে। প্রেসিডেন্টের সঙ্গে এই আলোচনায় প্রথমে বসে গণফোরাম, দলের নেতৃত্ব দেন নির্বাহী সভাপতি মোকাব্বির খান। তবে গণফোরাম সভাপতি কামাল হোসেন সংলাপে যাননি। ছিলেন না বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও।

Manual7 Ad Code

দলের সভাপতি কামাল হোসেন কেন আসেননি- জানতে চাইলে মোকাব্বির সাংবাদিকদের বলেন, জানেন তো উনি অসুস্থ। বিভিন্ন অনুষ্ঠানেই উনি যান না।

বিকল্পধারার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব আবদুল মান্নান। বি. চৌধুরী না গেলেও তার ছেলে দলের মুখপাত্র মাহী বি চৌধুরীও প্রতিনিধি দলে ছিলেন।

Manual6 Ad Code

সংলাপ শেষে গণফোরামের নেতা মোকাব্বির খান সাংবাদিকদের বলেন, আমরা বলেছি, অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তা নিয়ে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। আইনি প্রক্রিয়া বাদ দিয়ে নির্বাচন কমিশন গঠন হলে তা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়।

Manual8 Ad Code

তারা সরকারের আজ্ঞাবাহ হয়ে যায়। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন জনগণের কাছে ‘গ্রহণযোগ্য হয়নি’ বলে মনে করেন মোকব্বির।

গণফোরামের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়াই এই আলোচনার লক্ষ্য। তিনি বলেছেন, রাজনীতিবিদদের অনুকরণীয় এমন কিছু করা দরকার যা থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে পারে।

Manual1 Ad Code

বিকল্প ধারার সঙ্গে আলোচনার প্রসঙ্গে জয়নাল আবেদীন বলেন, তারা নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ তিন দফা সুপারিশ পেশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code