সাবেক অর্থমন্ত্রী মুহিতের মরদেহ সিলেটে পৌঁছেছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ তার জন্মস্থান সিলেটে পৌঁছেছে। এ সময় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

Manual3 Ad Code

শনিবার (৩০ এপ্রিল) রাত ৯টা ৫৪ মিনিটে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুল্যান্সে তার মরদেহ নিজ বাসভবন সিলেট নগরীর ধোপাদীঘীর হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়।

Manual8 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১ মে) দুপুর ১২টায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার রায়নগরের ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code