বঙ্গমাতার চরিত্রে প্রশংসিত পূর্ণিমা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা।

গেলো বছরের শেষদিন ছবিটি মুক্তি পায়। বগুড়ার ‘মধুবন’ সিনেমা হলে ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তি উপলক্ষে গেলো বুধবার বগুড়া গিয়েছিলেন পূর্ণিমা। সেখানে সিনেমাটির প্রচারণায় অংশ নিয়ে সেদিনই তিনি ঢাকায় ফিরে আসেন। ‘চিরঞ্জীব মুজিব’ ছবিতে বঙ্গমাতা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন পূর্ণিমা।

Manual6 Ad Code

সিনেমাটির সংলাপ পরিমার্জন ও সংশোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিত্রনাট্য করেছেন জুয়েল মাহমুদ। পরিচালনা করেছেন নজরুল ইসলাম। সিনেমাটি নিবেদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

সিনেমাটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এই সিনেমায় অভিনয় করা আমার অভিনয়জীবনের অনেক বড় এক প্রাপ্তি। আমি বঙ্গমাতার চরিত্রে অভিনয় করতে পেরেছি এটা আমার জন্য অনেক আনন্দের, গর্বের। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে বঙ্গমাতার জীবনাদর্শ, বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হয়ে উঠার জন্য তাঁর ত্যাগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (তিনি তখন ছোট)’কে নিয়ে কী যে কঠিন এক সংগ্রামী জীবন পার করেছেন আমি তা নিজে উপলদ্ধি করতে পেরেছি। এমন সুযোগ শিল্পীদের সবার জীবনে আসে না, আমার জীবনে এসেছে-এটা আমার পরম পাওয়া। দর্শককে বলবো বঙ্গবন্ধুকে জানতে হলে, বঙ্গমাতা সম্পর্কে জানতে হলে, সর্বোপরি বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে আরো বেশি করে জানতে হলে অবশ্যই এই সিনেমাটি হলে গিয়ে দেখা উচিত।’

Manual6 Ad Code

আগামী ফেব্রুয়ারিতে দেশজুড়ে সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। ‘অসমাপ্ত আত্মজীবনী’র প্রথম কিস্তির সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ যেখানে উঠে এসেছে শেখ মুজিবুবর রহমানের ১৯৪৯ থেকে ১৯৫২ সালের সময়কাল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code