আরবি ভাষায় কথা বলায় সংসদ সদস্যকে ধমক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ ইসরাইলের সংসদে আরবি ভাষায় কথা বলায় হেনস্তার শিকার হয়েছেন ওয়ালিদ তাহা নামের একজন ইসরাইলি-ফিলিস্তিনি সংসদ সদস্য।

ওয়ালিদ তাহা ইউনাইটেড আরব লিস্ট দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বৃহস্পতিবার নতুন বিদ্যুৎ আইন নিয়ে ইসরাইলের সংসদে কথা হচ্ছিল। যখন ওয়ালিদের কথা বলার সময় আসে, তখন তিনি আরবিতে বক্তব্য দিতে শুরু করেন।

Manual8 Ad Code

কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সদস্য ডেভিড আমসালেম তাকে ধমক দেন। চিৎকার করে তিনি বলতে থাকেন, এটা ইসরাইলের সংসদ। এখানে হিব্রুতে কথা বলতে হবে।

Manual5 Ad Code

সংসদের এই অধিবেশনটিতে সভাপতিত্ব করছিলেন মানসুর আব্বাস। ওয়ালিদ  তাহা তার দল ইউনাইটেড আরব লিস্টের সদস্য।

Manual6 Ad Code

সর্বশেষ নির্বাচনে ইউনাইটেড আরব লিস্ট ইসরাইলের নতুন প্রধামন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে যোগ দেয়। এতে করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা।

এদিকে সংসদে ওয়ালিদ তাহাকে হেনস্তা করার পর সামাজিকমাধ্যমগুলোতে তাকে নিয়ে সমালোচনা করে লিকুদ পার্টির অন্য সদস্যরা।

Manual8 Ad Code

ইসরাইলের মোট জনসংখ্যার ২০ ভাগ হলো ইসরাইলি-ফিলিস্তিনি।  এ কারণে আরবি ইসরাইলের দাপ্তরিক ভাষা ছিল। কিন্তু ২০১৮ সালে দাপ্তরিক ভাষা থেকে আরবিকে বাদ দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code