আক্রান্ত রোগীর নিশ্বাসের সঙ্গে বেরিয়ে বাতাসে প্রথম ৫ মিনিট বিপজ্জনক করোনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ আক্রান্ত রোগীর নিশ্বাসের সঙ্গে বেরিয়ে করোনাভাইরাস বাতাসে মেশার পর প্রথম পাঁচ মিনিট খুবই বিপজ্জনক থাকে। ওই পাঁচ মিনিটের মধ্যে কাছে থাকা যে কেউ হতে পারে সংক্রমিত। তবে বাতাসে ২০ মিনিট ভেসে থাকার পর ভাইরাসের আর তেমন কোনো সংক্রমণ ক্ষমতা থাকে না। করোনাভাইরাস সংক্রমণের ক্ষমতা তখন অনেকটাই হারিয়ে ফেলে।

Manual6 Ad Code

ব্রিস্টল বি‌শ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞদের করা সাম্প্রতিক একটি গবেষণা এই খবর দিয়েছে। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে একটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায়। পিয়ার রিভিউ করেছেন বিশেষজ্ঞদেরই একাংশ।

Manual3 Ad Code

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের বহু গবেষণা হচ্ছে। কোনো একটি গবেষণার ফলাফল যা জানাচ্ছে অনেক ক্ষেত্রেই অন্য গবেষণার ফলাফলে তার বিপরীত ছবি বেরিয়ে আসছে। অল্প সময়ে কাজ করতে গিয়ে করোনা নিয়ে গবেষণার মান অন্য গবেষণার মানের চেয়েও কিছুটা নেমে গিয়েছে।

অনেক সময় পিয়ার রিভিউ হওয়া কোনো গবেষণাপত্র নিয়েও তাই বিতর্ক দানা বাঁধছে। তাই গবেষণাপত্রটিকে আরও বিশেষজ্ঞের মতামতের অপেক্ষায় অনলাইন করা হয়েছে। তবে গবেষণার ফলাফল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বা আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’ করেছে কি না তা এখনো জানা যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code