উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে। উন্নয়নের জন্য জেলা ভিত্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে। গ্রামাঞ্চলের সব নাগরিকের সুবিধা নিশ্চিতে জেলা প্রশাসকদের নজর দিতে হবে।

Manual3 Ad Code

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় তিন দিনব্যাপী ডিসি সম্মেলন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন।

Manual4 Ad Code

তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির সব সূচকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি করেছে। মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে।

Manual1 Ad Code

এসময় প্রধানমন্ত্রী ওমিক্রন মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। এবার ডিসি সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।

সোমবার (১৭ জানুয়ারি)  সচিবালয়ে  এক সংবাদ সম্মেলনে  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি ভার্চ্যুয়ালি সম্মেলনে যুক্ত হবেন। ডিসিরা সম্মেলনে অংশ নেবেন ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ডিসিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আর ১৯ জানুয়ারি শুভেচ্ছা বক্তব্য দেবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code