বরিশালের জার্সি উন্মোচন, ট্রফি জেতার আশা সাকিবের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ একদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মিনিস্টার গ্রুপ ঢাকার পর মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করেছে বিপিএলের দল ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে ট্রফির জন্য লড়বে বরিশালের দলটি।

টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল গড়েছে বরিশাল। টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল, অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো, আফগান স্পিনার মুজিব উর রহমানরা এবার দলটির হয়ে খেলবেন। হেড কোচ হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। যদিও গেইল-মুজিবকে টুর্নামেন্টের শুরু থেকেই পাবে না বরিশাল। গেইল ২২ জানুয়ারি ও মুজিব ২৬ জানুয়ারি ঢাকায় আসবেন।

Manual6 Ad Code

জার্সি উন্মোচন অনুষ্ঠান বরিশালকে বিপিএলের ট্রফি এনে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। টুর্নামেন্টের গত ৭ আসরে শিরোপা জিততে পারেনি দলটি। বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমরা সবাই মিলে চেষ্টা করবো বরিশালবাসীকে বিপিএলের ট্রফি এনে দিতে। সবগুলো দলই ভালো। নির্দিষ্ট দিনে আমাদেরকে নিজেদের সেরাটা খেলতে হবে। আমাদের দলের সবাই ফিট আছে। এখানে মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code