নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র নয়া কমিটির পরিচিতি সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেবিবিএ’র হারুন-ফাহাদ’র নের্তৃত্বাধীন নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয় ।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি হারুন ভূঁইয়া (খামার বাড়ী), সিনিয়র সহ-সভাপতি মনসুর চৌধুরী (হাটবাজার), সহ-সভাপতি বাবু খান (প্রিমিয়াম সুপার মার্কেট), আবু নোমান শাকিল (ইত্যাদি বাজার), জেড আর চৌধুরী লিটু (মামাস রেস্টুরেন্ট), নুরুল আমিন বাবু (ট্রাই বরো রিয়েলিটি), সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান (ফাউমা), যুগ্ম সম্পাদক মো: আবুল কাশেম (মাদানী ডিস্ট্রিবিউটার), মাহমুদ হোসেন বাদশা (এনওআই ডেলি অ্যান্ড গ্রোসারী), কোষাধ্যক্ষ সেলিম হারুন (কর্ণফুলী ট্রাভেলস), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম নমি (এক্সক্লুসিভ অফ পিরান), সাংস্কৃতিক সম্পাদক এম আর খন্দকার সান্টো (ডিটিএনওআই), সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা তপন, প্রকাশনা সম্পাদক শাহ চিস্তি, প্রচার সম্পাদক সুবল দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফার শিরীন, সদস্য কামরুজ্জামান বাচ্চু, সাজ্জাদ হোসেন, মাসুম বেপারী, সনাতন শীল, মোরশেদ এস এম মাসুদ, মোহাম্মদ ইদ্রিস, আবদুল হামিদ, সাখাওয়াত বিশ্বাস, ইসতিয়াক রুমি, আফতাবুর জামান শিমুল, তৌহিদুল ইসলাস রনি ও মোহাম্মদ হুমায়ূন কবির।

Manual3 Ad Code

উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা এম এ আজিজ (ফয়সাল ডেভলপমেন্ট), ফরহাদ রেজা (বাংলাদেশ প্লাজা), নাজমুন নাহার রহমান (মান্নান হালাল সুপার মার্কেট), বদরুল হক (ফুড ডাইনেস্টি), সামিউল হক (সাগর চাইনিজ), এমকে রহমান মাহমুদ (রহমানীয়া ট্রাভেলস), সোহাগ আজম (ইটজি চাইনিজ), জাকির এইচ চৌধুরী (ইয়র্ক হোল্ডিং রিয়েলিটি), রুহুল আমিন সরকার, মঈন চৌধুরী (এটর্নী এট ল), আজিজুল চৌধুরী মাসুম (মুন লাইট গ্রিল চিকেন)।

পরিচালক পর্ষদ: মোহাম্মদ পিয়ার (পিয়ার ট্যাক্স). কাজী মন্টু (কে, প্যারালিগ্যাল), মহসিন মিয়া (প্লাটিনাম ড্রাইভিং স্কুল), আবুল ফজল দিদারুল ইসলাম (ডিসেন্ট মার্ট আইএনসি), কামরুজ্জামান কামরুল (দেশি ফুড), মহসিন ননী (হাট বাজার রেস্টুরেন্ট), কাজী শামসুদ্দোহা (এন ওআই এম এস), আনোয়ার জাহিদ (সানফ্লাওয়ার মাল্টি সার্ভিস), হোসেন সোহেল রানা (অবকাশ), রাশেদ আহমেদ (চ্যানেল আই), মোশারফ হোসেন এবং এম উদ্দীন আলমগীর (উদ্দিন আত্তার কর্পোরেশন)।

Manual6 Ad Code

জ্যাকসন হাইটসে বাংলাদেশি ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন-জেবিবিএ’র নবগঠিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ব্যবসায়ী নেতা মোহাম্মদ পিয়ার এবং পরিচালনা করেন মো: আবুল কাশেম।
এ সময় ব্যবসায়ী নেতারা নয়া কমিটির সাফল্য কামনা করে বলেন, সত্যিকারের ব্যবসায়ীদের এই সংগঠনে অব্যবসায়ীদের অন্তর্ভূক্ত করে একটি মহল ঐতিহ্যবাহী সংগঠনটির ইমেজ ক্ষুন্ন করেছে। নতুন এ কমিটির প্রধান কাজই হবে জেবিবিএ’র হৃত গৌরব পুনরুদ্ধার করা। তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে করতে হবে তারাই প্রকৃত ব্যবসায়ীদের প্রতিনিধি। কোন ধরণের কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থেকে নতুন কমিটির নের্তৃত্বে সবাই মিলেমিশে জেবিবিএকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual7 Ad Code

পরিচিতি সভা শেষে নবনির্বাচিত সভাপতি হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও যুগ্ম সম্পাদক মো: আবুল কাশেমের পরিচালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবসায়ী নের্তৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি হারুন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান জেবিবিএ’র সকল সদস্য, নির্বাচন কমিশন, উপদেষ্টা পরিষদ, পরিচালক পর্ষদ, কার্যকরী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে তারা বলেন, ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code