এখনো বিয়েশাদি হচ্ছে, মানছে না কেউ স্বাস্থ্যবিধি: স্বাস্থ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনো বিয়েশাদি হচ্ছে, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এতে দেশে ক্রমেই করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে।

Manual7 Ad Code

আজ রবিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা  বলেন।

তিনি বলেন, কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে। আমরা অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে চাই। আমাদের হাতে এখনো অনেক টিকা আছে। তাই আমরা টিকা দেওয়ার বয়সসীমা কমিয়েছি। তবে আমাদের স্বাস্থ্যবিধিও মানতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত ৫০ বছর পর্যন্ত বুস্টার ডোজ দিচ্ছি। কিন্তু আমরা খুব বেশি পরিমাণ সাড়া পাচ্ছি না। এখন পর্যন্ত খুবই কম সংখ্যক মানুষ বুস্টার ডোজ নিয়েছে। তাই এখন থেকে ৪০ বছরেও পাবে বুস্টার ডোজ। আমাদের হাতে ৯ কোটি টিকা রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code