কোরআন ছুঁয়ে শপথ নিলেন নিউজার্সির পুলিশ কর্মকর্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ তিনি ইঞ্জিলের পরিবর্তে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন। শহরের মেয়র জানিয়েছেন, আমেরিকার ইতিহাসে এই প্রথম তুর্কি বংশোদ্ভূত কোনো ব্যক্তি এ পদে আসীন হলেন।

Manual2 Ad Code

৬০ বছর বয়সী এ পুলিশ কর্মকর্তা প্রায় ৩০ বছর ধরে আমেরিকার পুলিশ বিভাগে চাকরি করছেন। পেটারসন শহরের মসজিদের একজন ইমামও নয়া পুলিশ প্রধানের কোরআন ছুঁয়ে শপথের পদক্ষেপের প্রশংসা করেছেন। শিশুকালে পরিবারের সঙ্গে পেটারসন শহরে বসবাস শুরু করেন ইব্রাহিম বেকুরা।

Manual7 Ad Code

এর আগেও বিভিন্ন পদে আসীন হওয়ার সময় অনেক মুসলমান কোরআন ছুঁয়ে শপথ নিয়েছেন।

Manual4 Ad Code

গত বছর পবিত্র কোরআনে হাত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১৬তম কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে শপথ নেন রাশিদা তালিব ও ইলহান ওমর। তারা মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম নারী সদস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code