সাউথ জার্সি মেট্রো আ.লীগের জাতীয় শোক দিবস পালন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী :: বাংলাদেশের জাতির জনক   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউণ্ট  এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন মওলানা আবদুল হাই  । অনুষ্ঠানের শুরুতেই পঁচাত্তরের পনেরই আগস্ট নিহত ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়, পালন করা হয় এক মিনিট নীরবতা।
সংগঠনের  সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে ও সাধারন  সম্পাদক কুতুবউদদীন  এমরানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন নূর মোহাম্মদ, আব্দুর রহিম, বেলাল উদ্দীন, ফারুক তালুকদার ,মনিরুজামান মনির, জাকিরুল ইসলাম খোকা, শেখ কামাল মনজু,নূরুন্নবী চৌধুরী শামীম,মোঃ বেলাল, প্রমুখ ।

Manual2 Ad Code

সভায় বক্তারা অভিযোগ করেন, একাত্তরের পরাজিত শক্তি তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিনাশ করার অশুভ প্রচেষ্টা চালিয়েছিল। সেই নারকীয় হামলার নাটের গুরু তারেক রহমানসহ হাওয়া ভবন সংশ্লিষ্ট কুশীলব ও তাদের দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মাটি থেকে খুনি চক্রকে চিরতরে উৎখাত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Manual5 Ad Code

বক্তারা বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে দ্রুত রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহ্বান জানান।। বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা কুচক্রী মহলের ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশে-বিদেশে আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code