ভেবেছিলাম মাইক পেন্স প্রেসিডেন্ট নির্বাচনের ফল উলটে দেবেন: ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেছিলেন মাইক পেন্স ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উলটে দেবেন। মাইক পেন্স ছিলেন তত্কালীন ভাইস প্রেসিডেন্ট।

Manual2 Ad Code

তিনি দাবি করেন, পেন্সের সেই কাজটি করার ক্ষমতা ছিল। রবিবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন। খবর সিএনএনের

Manual4 Ad Code

ট্রাম্প সম্প্রতি ইলেকট্রোরাল কাউন্ট অ্যাক্ট সংশোধনেরও নিন্দা জানান। তিনি বলেন, মাইক পেন্স যদি সেই কাজটি করতেন তাহলে সেটিই ছিল সঠিক। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উলটে দেওয়ার ক্ষমতা তার ছিল। দুর্ভাগ্যবশত তিনি তার সেই ক্ষমতাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন।

ট্রাম্পের এই বিবৃতির বিষয়ে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জো লফগ্রেন (ক্যালিফোর্নিয়া) জানান, আমরা ইলেকট্রোরাল কাউন্ট অ্যাক্টের দিকে নজর রাখছি। কারণ এটি অনেক পুরোনো।

Manual7 Ad Code

তিনি জানান, প্রতিনিধি পরিষদের অনেক সদস্যই এই অ্যাক্টে অস্পষ্টতা দেখতে পেয়েছেন। তবে ভাইস প্রেসিডেন্টের যে ক্ষমতা ছিল সেটা ঠিকই থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code