বাইডেনের সঙ্গে কাতার আমিরের বৈঠক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইউক্রেন উত্তেজনার মধ্যেই বৈঠক করেছেন। রাশিয়া জ্বালানী রফতানি কমাতে পারে এমন আশঙ্কার প্রেক্ষিতে এ বৈঠকে ইউরোপীয় মিত্রদের জন্য জ্বালানি আমদানী নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হবে।

Manual5 Ad Code

শেখ তামিম বিন হামাদ আল-থানি হচ্ছেন প্রথম উপসাগরীয় রাষ্ট্রপ্রধান যিনি বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ওভাল অফিসে তার সঙ্গে বৈঠক করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

Manual7 Ad Code

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি শেখ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, কংগ্রেসের সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন।

মস্কো জ্বালানি সরবরাহ কমানোর সিদ্ধান্ত গ্রহন করলে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষতিগ্রস্থ ইউরোপীয় দেশগুলো রাশিয়ান রপ্তানিতে ব্যাঘাত ঘটাতে পারবে কিনা তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জরুরি এজেন্ডা।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, কাতার ভালো বন্ধু, নির্ভরযোগ্য ও সক্ষম অংশীদার হতে পারে যুক্তরাষ্ট্রের। মার্কিন কংগ্রেসকে আমি জানাতে চাই যে, ন্যাটোর বাইরে কাতারকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে গণ্য করা হবে। অনেক আগেই এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিলো।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code