যেসব লক্ষণ জানান দেয় শরীরে ফলিক অ্যাসিডের অভাব  

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

লাইফস্টাইল ডেস্কঃ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ ভালোভাবে কাজ করার জন্য ভিটামিন ও বিভিন্ন খনিজের ভূমিকা অপরিসীম। এসব ভিটামিন ও খনিজের অভাবে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিটামিনের মধ্যে একটি হচ্ছে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি-৯ অথবা ফোলেট। ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি-৯ এর দ্রবণীয় রূপ। এটি মানবদেহে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়ে থাকে ভিটামিন বি-১২ এর মতোই।

ফলিক অ্যাসিড শরীরের অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এটি ডিএনএ গঠন বা সিন্থেসাইজেশন, কোষ বিভাজন এবং ডিএনএ মেরামত করতে সাহায্য করে। আর ক্রমাগত কোষ বিভাজনে এবং কোষের বৃদ্ধিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি। এ ছাড়া ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া রোগ হতে পারে। ফলিক অ্যাসিডের অভাব হলে তা বিভিন্ন খাবারের মাধ্যমেই পূরণ করতে হয়। তাই শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি মেটাতে এটি সমৃদ্ধ খাবার খাওয়ার বিকল্প নেই। যেভাবে বুঝবেন শরীরে ফলিক অ্যাসিডের অভাব রয়েছে:

ক্লান্তিভাব
শরীরে ফোলেটের অভাব হলে ক্লান্তিভাব বেড়ে যেতে পারে। তাই নিয়মিতভাবে যদি ক্লান্ত বোধ করেন, তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Manual3 Ad Code

চুল ধূসর হয়ে যাওয়া বা চামড়া ফ্যাকাসে হয়
ফোলেটের অভাবের কারণে অনেক সময় চুল ধূসর হয়ে যেতে পারে। তাই যদি হঠাত করেই চুলের রঙ বদলে যেতে শুরু করে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও চামড়ার রঙের পরিবর্তন হয়ে তা ফ্যাকাসে দেখাতে পারে ফলিক অ্যাসিডের অভাবের কারণে।

Manual7 Ad Code

মুখে ঘা বা জিহ্বা ফুলে যাওয়া
বিভিন্ন কারণেই আমাদের মুখে ঘা হতে পারে। তবে শরীরে ফলিক অ্যাসিডের অভাবেও মুখে ঘা হয়। তাই যদি মুখে ঘা হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চিত হয়ে নিন কেন ঘা হচ্ছে। এছাড়াও শরীরে ফোলেট কমে গেলে জিহ্বা ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

Manual4 Ad Code

শরীরের বৃদ্ধিতে সমস্যা
ফলিক অ্যাসিডের অভাবের কারণে অনেক সময় শরীরের বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে। এছাড়াও ফলিক অ্যাসিডের অভাবের কারণে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। তাই রক্ত স্বল্পতার বিভিন্ন লক্ষণও দেখা দিতে পারে শরীরে ফলিক অ্যাসিড কমে গেলে। যেমন অনেক বেশি দুর্বলতা, অলসতা, নিঃশ্বাসে দুর্বলতা চামড়া ফ্যাকাসে ইত্যাদি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code