করোনার ৫ম টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ১৮ ও এর বেশি বয়সের মানুষের জন্য বৃহস্পতিবার নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে ৫ম করোনার টিকার অনুমোদন দিল দেশটি।

Manual5 Ad Code

মার্কিন ওষুধ তৈরি প্রতিষ্ঠানের উৎপাদিত এ নোভাভ্যাক্স হচ্ছে প্রোটিন সমৃদ্ধ প্রথম করোনার টিকা। খবর আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের মেডিসিন এন্ড হেলফ প্রডাক্ট রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) দাবি, মার্কিন এ টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকরী।

এমএইচআরএর প্রধান জুন রাইন বলেছেন, পরীক্ষা-নীরিক্ষা ও কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে অনুমোদন পেয়েছে নোভাভ্যাক্স।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেন, করোনা চিকিৎসা বিশ্বে নের্তৃত্ব দিচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

Manual5 Ad Code

এর আগে সোমবার অস্ট্রেলিয়া ১৮ ও এর বেশি বয়সের মানুষের জন্য নোভাভ্যাক্স টিকার অনুমোদন দিয়েছে। এর ফলে অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা ও ফাইজারের পর দেশটিতে ব্যবহারের জন্য অনুমোদন দেয়া এটি হচ্ছে চতুর্থ কোভিড-১৯ টিকা।

Manual7 Ad Code

অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমুনাইজেশন (এটিএজিআই) কমপক্ষে তিন সপ্তাহের ব্যবধানে নোভাভ্যাক্সের দুই ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code