শীতের হাওয়ায় লাগলো কাঁপন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

লাইফস্টাইল ডেস্কঃ মাঘের শেষেও শীত যেন যাই যাই করেও বার বার ফিরে আসছে। শীতকালে কারও কারও বেশি ঠাণ্ডা লাগে। শীতে জবুথবু হয়ে থাকেন অনেকে। হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঘের শীত জেঁকে বসেছে দেশের বিভিন্ন অঞ্চলে।

মনে রাখতে হবে, প্রতিদিন যে খাবার খাওয়া হয়, তা শরীরের তাপমাত্রার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। বিশেষ করে হজম প্রক্রিয়ার সময়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিক ভাবে পরিবর্তিত হয়। হজমের সময়ে একটি রাসায়নিক বিক্রিয়া শরীরের মধ্যে ঘটে, যার প্রভাবে শরীরের তাপমাত্রা স্বাভাবিক ভাবে সামান্য বৃদ্ধি পায়।

Manual4 Ad Code

অন্যদিকে গরম গরম খাবার খাওয়ার পরেও অনেকেই  শীত শীত অনুভব করেন। এটি কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়। চিকিৎসকদের মতে, আপনার খাদ্যাভ্যাস শরীরের এই রকম ঠাণ্ডা লাগার কারণ হতে পারে। প্রাথমিক ভাবে মামুলি সমস্যা মনে হলেও পরবর্তীকালে আশঙ্কাজনক হতে পারে বিষয়টি। যে কারণগুলোর জন্য এমনটা হতে পারে, জেনে নিন।

কম ক্যালরি যুক্ত খাবার খেলে: পর্যাপ্ত পরিমাণ ক্যালরি শরীরে শক্তি উৎপাদন ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কম ক্যালরি যুক্ত খাবার খেলে শরীরের তাপমাত্রা কম থাকে। সেই সঙ্গে অপর্যাপ্ত পুষ্টি গ্রহণ আপনার শরীরের তাপমাত্রা কমিয়ে দিতে পারে।

Manual6 Ad Code

উপোস করে থাকলে: দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে শর্করার পরিমাণ হ্রাস পায় এবং শরীরকে চাপের মধ্যে রাখে। ফলে ঠাণ্ডা অনুভূত হয়।

রক্তশূন্যতা থাকলে: অ্যানিমিয়ায় আক্রান্ত ব্যক্তিরা শরীরে অক্সিজেনের অভাবের কারণে খাওয়ার পরেও ঠাণ্ডা অনুভব করেন।

Manual7 Ad Code

হাইপোথাইরয়েডিজমের কারণে: থাইরয়েড হরমোন পরিপাক ক্রিয়াকে বিঘ্নিত করে। যার ফলে শরীর যে তাপ উৎপন্ন করে, তা হ্রাস পায়। এ জন্য খাওয়ার পরে ঠাণ্ডা লাগতে পারে।

Manual7 Ad Code

ডায়াবেটিস থাকলে: পেরিফেরাল নিউরোপ্যাথি বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে খাবার খাওয়ার পরে ঠাণ্ডা লাগার প্রবণতা দেখা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code