খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা বিকেলে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।

Manual8 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বুধবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। এ সময় তার স্বাস্থ্য পরীক্ষা কর হবে।

Manual5 Ad Code

সরকারের নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়ার পরিবার দাবি করে আসছেন তিনি অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।

জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন খালেদা জিয়া।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code