স্থগিত হওয়া দুই ইফতার মাহফিলের তারিখ জানাল বিএনপি

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

রাজনৈতিক দলের সম্মানে ১৯ মার্চ ইফতারের আয়োজন করেছে বিএনপি। পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করেছে দলটি।

Manual7 Ad Code

রোববার (৯ মার্চ) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

Manual6 Ad Code

রাজনৈতিক দলের সম্মানে ওই ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাজনীতিকদের সম্মানে আজ (৯ মার্চ) ইফতার আয়োজন করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করে নতুন তারিখ ঠিক করা হয়েছে। রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতারের আয়োজন করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code