আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করছে : ফখরুল

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিরোধী দল নির্মূলে মামলা, গ্রেপ্তার ও সাজা দিয়ে আওয়ামী লীগ সরকার মানবতাবিরোধী অপরাধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual8 Ad Code

শুক্রবার (৮ এপ্রিল) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

Manual7 Ad Code

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্র দিয়ে বিএনপিকে নির্মূলের চেষ্টা চলছে। ২০২৩ সালের নির্বাচনও যেন এককভাবে আগের মতো করতে পারে সেই কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীনরা।

তিনি আরও বলেন, গত কিছুদিন ধরে সরকার আগের চেহারা ধারণ করেছে। বিরোধীদলকে মাঠশূন্য করার চেষ্টায় লিপ্ত তারা।

আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী শাসনামলে রাজনৈতিক দলগুলো নিরপাদ নয়। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code