সিলেটে জেলা বিএনপির ‘বড় আয়োজন’ সোমবার

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

সিলেটে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করছে নবগঠিত সিলেট জেলা বিএনপি। আগামী সোমবার (১৮ এপ্রিল) দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার অভিজাত কুশিয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই ইফতার মাহফিল।

Manual1 Ad Code

এতে কেন্দ্রীয় বিএনপির অন্ততঃ ২০ জন নেতা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়াও সাড়ে ৪ হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত থাকবেন বলেন জানিয়েছেন দলের দায়িত্বপ্রাপ্তরা।

জানা গেছে, গেল ২৯ মার্চ সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে শামিম আহমদ নির্বাচিত হন। তিন সদস্য বিশিষ্ট এ কমিটি শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের চমক দেখিয়ে যাচ্ছে। শুরতেই দলের সিনিয়র সারির নেতাদের নিয়ে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও পরে দলের প্রতিষ্টাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ছিল চোখে পড়ার মত। রোজা মাসের মধ্যেও দলের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নতুন নেতৃত্বের ইতিবাচক দিক হিসেবেই দেখছেন।

আর আগামী সোমবার দলের এত বড় ইফতার মাফফিলের আয়োজনে নেতাকর্মীদের কাছে প্রসংসায় ভাসছে সিলেট জেলা বিএনপির নাম।

Manual4 Ad Code

বিএনপির এই ইফতার মাহফিল সফল করে তুলার জন্য দফায় দফায় বৈঠক করছেন সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা। গেল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেটের বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে এক বৈঠক করেছেন।

Manual8 Ad Code

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়েও গতকাল শুক্রবার রাতে বৈঠক করেছে সিলেট জেলা বিএনপি। জেলা বিএনপির আয়োজনে এই ইফতার মাহফিল হলেও সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া সিলেটের ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভার দলীয় নেতাকর্মীদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে জেলা বিএনপির পক্ষ্য থেকে।

ইফতার মাফফিল প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, বেশ কয়েকবছর থেকে এত বড় ইফতার মাহফিলের আয়োজন সিলেটে হয়নি। মূলত এটি একটি সওয়াবের কাজ। পাশাপাশি দলের নেতাকর্মীদের নিয়ে এক সাথে ইফতারের মাধ্যমে দেখা-সাক্ষাত ও মিলনমেলা হবে।

Manual7 Ad Code

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়েই এই ইফতার মাহফিল করতে যাচ্ছি। দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনার অংশ হিসবেও দেখছেন জেলা বিএনপির এই নেতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code