লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মেহেদী মিরাজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত এবং নির্ভরযোগ্য মুখ মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ডাক পেয়েছেন তিনি। তবে আঙুলে চোট পাওয়ায় প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন মিরাজ।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার প্রাইম ব্যাংকের তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডানহাতের আঙুলে আঘাত পান মিরাজ। পরবর্তীতে এক্স-রেতে দেখা গেছে একটি আঙুলের হাড় নড়ে গেছে, চিড়ও দেখা গেছে। ফলে দুই সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এরপর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে এই অলরাউন্ডারকে নিয়ে। এমনটাই জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।

গণমাধ্যমে বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘মিরাজের ডানহাতের আঙুলের হাড় নড়ে গেছে, চিড়ও ধরেছে। নড়ে যাওয়া হাড় আমরা ঠিক জায়গায় বসিয়ে দিয়েছি। চিড়টাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাভালশ ফ্র্যাকচার, লিগামেন্টের সংযুক্ত কিছু হাড় উঠে এসেছে। আপাতত আমরা ওকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছি। এই সময়টায় চাইলে শুধু পায়ের এক্সারসাইজ করতে পারবে। দুই সপ্তাহ পর আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করে দেখব আমরা।’

Manual1 Ad Code

প্রথম টেস্টে মিরাজকে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে নিশ্চিত বা অনিশ্চিত কিছুই বলতে রাজি হননি দেবাশিস চৌধুরি। তিনি আরও যোগ করেন, ‘প্রথম টেস্ট খেলতে পারবে নাকি পারবে না, এসব তো মেডিকেলের ভাষায় আমরা বলতে পারি না। সময় হলেই দেখা যাবে। দুই সপ্তাহ পরই কেবল বলতে পারব আমরা।’

Manual7 Ad Code

এদিকে মিরাজ অবশ্য নিজেই শঙ্কায় আছেন প্রথম টেস্টে নিজের খেলা নিয়ে। এই টাইগার অলরাউন্ডার বলেন, ‘আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। খারাপ লাগছে খুব। প্রথম টেস্ট খেলতে পারব কি না, কে জানে। সম্ভাবনা কমই মনে হচ্ছে। বলটা হাতে লাগার সময়ই বুঝেছিলাম, খুব বাজে কিছু হচ্ছে। বেকায়দায় পড়েছিল, প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এখন আবার অপেক্ষা শুরু, কখন ঠিক হয়।’

Manual1 Ad Code

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সময়ের হিসাবে দুই সপ্তাহের বেশি সময় আছে মিরাজ ও টাইগারদের সামনে। তবুও মিরাজকে পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যায়। শেষ পর্যন্ত এই অলরাউন্ডারকে না পেলে বেশ বড় ক্ষতিই হবে বাংলাদেশের। বল হাতে দারুণ করা মিরাজ লোয়ার অর্ডারেও দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবেও নির্ভরতা ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন বর্তমানে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code