গোলবিহীন জিমি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: রাসেল মাহমুদ জিমি। জাতীয় হকি দলের পোস্টার বয়। জিমি মাঠে থাকা মানেই গোল হবে, দল গোল পাবে। দেশের হকিতে এখনও অপ্রতিদ্বন্দ্বী অভিজ্ঞ এই স্ট্রাইকার। কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে তার বেলাতে। তার অধিনায়কত্বে নৌবাহিনী বিজয় দিবস হকির শিরোপা জিতেছে, কিন্তু জিমির স্টিক থেকে আসেনি কোনও গোল! দেড় যুগের ক্যারিয়ারে বিভিন্ন প্রতিযোগিতা ও লিগ খেলেছেন, তবে এই প্রথম ঘরোয়া কোনও প্রতিযোগিতায় গোলবিহীন থেকে শেষ করতে হয়েছে তাকে। অবশ্য এজন্য জিমির কোনও আক্ষেপ নেই। আক্ষেপ থাকবেই বা কী করে? জিমি এখন গোল করার চেয়ে করানোর দিকে মনোযোগী বেশি। তার দলের আশরাফুল-মাহবুবরা গোল করে দলকে জয় এনে দিয়েছেন। আর তার নেপথ্যে জিমির ভূমিকা কম নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code