শ্রীলঙ্কায় সরকারের পদত্যাগ দাবিতে ধর্মঘট চলছে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই জোরালো হচ্ছে। দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার সরকারকে অবলিম্বে পদত্যাগের দাবি জানিয়ে ধর্মঘটে নেমেছেন দেশটির সরকারি-বেসরকারি খাতের কর্মীরা। এতে শুক্রবার অসংখ্য স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, এদিন শ্রীলঙ্কার প্রধান রফতানি প্রক্রিয়া অঞ্চল থেকে কমপক্ষে ৩ হাজার কারখানা শ্রমিক ধর্মঘটে যোগ দেয়। ট্রেড ইউনিয়ন নেতা রাভি কুমুদেশ বলেন, আমরা প্রেসিডেন্টের নীতিগত ভুলগুলো চিহ্নিত করতে পেরেছি। দেশের অর্থনীতিকে দুর্দশার দিকে নিয়ে গেছে। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code