রোদে আছে ভিটামিন ‘ডি’

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হলো ভিটামিন ‘ডি’। ডায়াবেটিস, প্রজনন সমস্যা থেকে শুরু করে হাড়ক্ষয় বা অস্টিওপরোসিস, হৃদরোগ-স্ট্রোক, পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা দৈহিক স্থূলতারও কারণ হতে পারে ভিটামিন ‘ডি’র ঘাটতি। সারা বিশ্বের এখন ভিটামিন ‘ডি’র ঘাটতি একটি বড় সমস্যা। দেহের মোট চাহিদার ৮০ শতাংশ ভিটামিন ‘ডি’ পাওয়া যায় সূর্যের আলো থেকে। সূর্যের আলো পড়লে এর প্রভাবে ত্বক ভিটামিন ‘ডি’ তৈরি করে। ফলে এটিই ভিটামিন ‘ডি’র অন্যতম প্রধান উৎস। এছাড়া বিভিন্ন খাবার থেকে বাকি ২০ শতাংশ ভিটামিন ‘ডি’ পাওয়া যায়। দিনের কখন, কীভাবে সূর্যের আলো থেকে বেশি ভিটামিন ‘ডি’ পাওয়া যায়? কারাই বা সূর্য থেকে বেশি ভিটামিন ‘ডি’ সংগ্রহ করতে পারে? মেডিক্যাল নিউজ টুডের প্রতিবেদনে এ প্রশ্নের উত্তর মিলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code