বংবং মার্কোস: যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্বৈরশাসক পরিবারের ক্ষমতায় ফেরার নজিরবিহীন ইতিহাস রচনা করেছে ফিলিপাইনের মার্কোস পরিবার। প্রায় চার দশক আগে জনগণের বিক্ষোভের মুখে বাবা ফার্দিনান্দ মার্কোস সিনিয়র ক্ষমতা ও দেশত্যাগ করেছিলেন। সেই মার্কোসের ছেলে বংবং ডাকনামে পরিচিত ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সোমবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছেন। তার এই জয় দেশটির পররাষ্ট্রনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের ধারণা, মার্কোসের শাসনামলে বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ দুই শক্তি চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সম্পর্ক পুনর্নির্ধারিত হতে পারে। মার্কোস জুনিয়র বেইজিংয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক চাইতে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code