ইন্ডিয়ায় আলু কিনতে গেলেও পিআর করে: কান থেকে অনন্ত জলিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: এবারের কান আসরে বাংলাদেশের অংশগ্রহণ বেশ উল্লেখযোগ্য। বাণিজ্যিক শাখায় এবার দেশের তিনটি ছবির বিপণন ও ট্রেলার উন্মোচন হচ্ছে। এরমধ্যে একটি বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ অন্য দুটি অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’ এবং ‘নেত্রী- দ্য লিডার’। আর এই দুটি ছবির সূত্র ধরে ৭৫তম কান আসরে সরাসরি যুক্ত হয়েছেন আরিফিন শুভ-নুসরাত ইমরোজ তিশা এবং অনন্ত জলিল ও বর্ষা।

Manual8 Ad Code

কান উৎসবে পা ফেলেই ভাইরাল হলেন অনন্ত-বর্ষা। সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা মিলেছে এই দম্পতিকে ঘিরে ছবিয়াল ও সেলফি শিকারিদের ভিড়! যা দেখে মাপা যায়- দূর কান সৈকতেও এই দম্পতির ওজন! যদিও অনেকেই এই ভিডিওর প্রতিক্রিয়ায় বলতে চাইছেন- এটি অনন্ত জলিলের পিআর প্ল্যানের একটি অংশ। মানে নিজেই এমন ফটোশিকারিদের জটলা তৈরি করে ভিডিওটি তৈরি করিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code