খুলনায় সংঘর্ষে সমাবেশ পণ্ড, বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় খুলনায় বিএনপি আয়োজিত সমাবেশ পণ্ড হয়েছে। হামলা-ভাঙচুর ও সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) বিকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ১৭ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। অন্যদিকে পুলিশ দাবি করেছে সংঘর্ষে তাদের ১০ সদস্য আহত হয়েছেন। বিএনপি নেতাকর্মীরা জানান, চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খুলনা কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগেই খুলনায় পৌঁছান। বিকালে সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে ছাত্রদলের জেলা ও মহানগরের নেতকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code