বেশী দামে বিক্রয় হচ্ছে পাম অয়েল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদন: বাজারে সয়াবিনের দামে বিক্রি হচ্ছে পাম অয়েল। বাজার ঘুরে কোথাও পাম তেলের দেখা পাওয়া যায় না। খোলা বা প্যাকেটজাত সবই সয়াবিনের নামে ও দামে বিক্রি হচ্ছে। সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ভোজ্যতেল পরিশোধনকারী মিল কর্তৃপক্ষ সয়াবিন তেল ও পাম তেলের পৃথক দর নির্ধারণ করে দিলেও এর কার্যকারিতা নেই। বাজারে যা আছে তার সবই সয়াবিন তেল হিসেবে বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে- পাম তেলের তুলনায় সয়াবিন তেলের দাম লিটারে বেশি ২৬ টাকা। অতিরিক্ত এই মুনাফা লুটতেই ব্যবসায়ীরা পাম সুপার বা পাম তেলকে সয়াবিনের নামে ও দামে বিক্রি করছে।

Manual5 Ad Code

সয়াবিন ও পাম তেলের মধ্যে পার্থক্য করার সুবিধা নে বলে সাধারণ ক্রেতাদেরকেও তা মানতে হচ্ছে। ২৬ টাকা বেশি দিয়ে সয়াবিন মনে করে পাম তেল কিনে নিয়ে যাচ্ছেন তারা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code