ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ,দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন,যুক্তরাজ্যের কমিটি গঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual6 Ad Code

ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন (যুক্তরাজ্য) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩০ মে সোমবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পূর্ব লন্ডনের ক্যাফেগ্রিল রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আতাউর রহমান আঙুর মিয়ার সভাপতিত্বে এবং মাহমুদুর রহমান শাহনুরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন তছউর আলী, শামীম আহমদ (নগর), হাফিজ রশিদ খান জুনু, মামুনুর রশীদ খান টেনু, মোহাম্মদ শামীম আহমদ (বারকোট), ইয়ামীম দিদার, দেলওয়ার আহমেদ শাহান, ফরিদ আহমদ, হেলাল আহমদ, আব্দুল বাছির, আনোয়ার শাহজাহান, মারুফ আহমদ ও মোহাম্মদ শামীম আহমদ (রায়গড়)।

ঢাকাদক্ষিন বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশনকে সার্বিক সহযোগিতা এবং ব্রিটেনের বিভিন্ন শহরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এটি প্লাটফর্ম গঠনের লক্ষ্যে ২৩ সদস্য বিশিষ্ট “ঢাকাদক্ষিন বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন (যুক্তরাজ্য) এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

কমিটির আহবায়ক হলেন, মাহমুদুর রহমান শানুর, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোহাম্মদ শামীম আহমদ (বারকোট), দেলওয়ার আহমেদ শাহান (অর্থ), আব্দুল বাছির (সদস্য রেজিস্ট্রেশন) এবং আনোয়ার শাহজাহান (প্রচার ও প্রকাশনা)।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আতাউর রহমান আঙুর মিয়া, তছউর আলী, শামীম আহমদ (নগর), কামাল উদ্দিন খোকন, এমরান আহমদ চৌধুরী, হাফিজ রশিদ খান জুনু, দেলোয়ার হোসেন লেবু, মামুনুর রশীদ খান টেনু, আবজল হোসেন, ইয়ামিম রুহুল হোসেন দিদার, ফরিদ আহমদ, হেলাল আহমদ, মারুফ আহমদ, দেওয়ান নজরুল ইসলাম, মোহাম্মদ শামীম আহমদ (রায়গড়), সুহেল চৌধুরী, শাহরিয়ার আহমদ সুমন ও জাকির হোসেন।

Manual1 Ad Code

উল্লেখ্য ঢাকাদক্ষিন এলাকার শিক্ষানুরাগী এবং খ্যাতিমান সমাজসেবকদের প্রচেষ্ঠায় ১৮৯৮ খ্রিষ্টাব্দে “দত্তরাইল মিডল ইংলিশ স্কুল” প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ১৯৪৭ খ্রিষ্টাব্দে একটি হাই ইংলিশ স্কুল হিসেবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। ১৯৬৫ খ্রিষ্টাব্দে বর্তমান সিলেট জেলার প্রথম বহুমূখী উচ্চ বিদ্যালয় হিসেবে “ঢাকাদক্ষিন বহুমূখী উচ্চ বিদ্যালয়, দত্তরাইল” নামে আত্মপ্রকাশ করে। পরবর্তীত সময়ে ১৯৯৫ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক শাখা চালু করার মাধ্যমে প্রতিষ্ঠানটি “ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল” নামে কার্যক্রম শুরু করে।
২০২৩ খ্রিষ্টাব্দে ঐতিহ্য ঢাকাদক্ষিন বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল ১২৫ বছরে পদার্পন করবে। এই দীর্ঘ সময়ে এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী সারা বিশ্বে এলাকার সুনাম এবং দেশের উন্নয়নে অবদান রাখছে। প্রাক্তন শিক্ষার্থীদের একই প্লাটফর্মে একত্রিত করার লক্ষ্যে ২০২২ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ বাংলাদেশ সরকারের সাবেক সচিব ফখরুল ইসলামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code