বিএনপি গায়েবি দলের সঙ্গে সংলাপ করছে: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিএনপি গায়েবি দলের সঙ্গে সংলাপ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (৫ জুন) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি নিজেদের সঙ্গে সংলাপ করছে। বিএনপির ২২ দলের মধ্যে অনেকেই পালিয়ে গেছে। তারা যাদের সঙ্গে সংলাপ করছে, তাদের মধ্যে অনেক দলেরই কোনও নিবন্ধন নেই।’ গায়েবি দল নিয়ে সংলাপ করছে বিএনপি বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code