সেভেরোডনেস্কে ১০ হাজার বেসামরিক আটকা, উদ্ধার অসম্ভব: মেয়র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের ডনবাসের সেভেরোডনেস্ক শহরে রক্তক্ষয়ী লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। ভারী সংঘর্ষে শহরে আটকে পড়া ১০ হাজার বেসামরিক নাগরিককে এখন উদ্ধার করা অসম্ভব বলে জানিয়েছেন স্থানীয় মেয়র অলেক্সেন্ডার স্ট্রিউক। শিল্প অঞ্চল সেভেরোডনেস্ক এবং আশপাশের এলাকগুলোর নিয়ন্ত্রণ এখনও ধরে রেখেছে ইউক্রেনীয় বাহিনী। তবে পরিস্থিতিকে কঠিন বলছেন মেয়র অলেক্সেন্ডার। এদিকে রাশিয়া দাবি করেছে, ডনবাসের বেশিরভাগ জায়গায় রুশ যোদ্ধারা অবস্থান করছে এবং তাদের নিয়ন্ত্রণে। মেয়র অলেক্সেন্ডার বলেন, রাশিয়ার আর্টিলারি হামলার মধ্যেও প্রতিরোধ অব্যাহত রেখেছে ইউক্রেন। এ অবস্থায় সেভেরোডনেস্কে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা সম্ভব নয়। শহরটিতে কমপক্ষে ১০ হাজার মানুষ আটকা পড়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code