আমাদের বিদেশে কোনও প্রভু নেই: আমু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আওয়ামী লীগের শক্তির মূল ভিত্তি এ দেশের জনগণ উল্লেখ করে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আমাদের বিদেশে কোনওে প্রভু নেই। আওয়ামী লীগ কোনও শক্তির কাছে জিম্মি নয়। জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কোনও শক্তির কাছে জিম্মি হতে হয় না। শনিবার (১৮ জুন) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দল আয়োজিত আনন্দ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতেই কেন্দ্রীয় ১৪ দল এই আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code