করোনা: সিঙ্গাপুরে একমাস লকডাউন ঘোষণা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

করোনা ভাইরাসের মহামারি প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সিঙ্গাপুরে এক মাসের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে । করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সিঙ্গাপুর সরকার দেশটিতে স্কুল কলেজসহ বেশির ভাগ কর্মক্ষেত্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

দেশটির প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং শুক্রবার বিকালে দেওয়া এক ভাষণে বলেন, অতীব প্রয়োজনীয় সেবা এবং নির্দিষ্ট অর্থনৈতিক সেক্টর ছাড়া বাকীসব আগামী মঙ্গলবার থেকে বন্ধ রাখতে হবে। আর বুধবার থেকে পুরো রাজ্য ও শহরে বাসায় থেকে শিক্ষা দেওয়ার কার্যক্রম চালু হবে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, দেশটিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আগামী সোমবারের পর থেকে যদি আমরা ঘরের বাইরে না যাই তাহলে আমাদের একজন অন্যজনের সংস্পর্শে আশার সুযোগ থাকবে না। আমরা যদি অন্যের সঙ্গে মেলামেশা বন্ধ না করি তাহলে করোনা ভাইরাসের বিস্তার থেকে বাঁচার উপায় নেই।

Manual2 Ad Code

৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে শুক্রবার ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি মানুষ।

নতুন নির্দেশনা অনুযায়ী, খাদ্যপ্রতিষ্ঠান, বাজার, সুপারমার্কেট, হাসপাতাল, ক্লিনিক, জরুরি পরিবহন ও প্রধান ব্যাংকিং সেবাগুলোই শুধু চালু থাকবে। এর বাইরে যাবতীয় ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল, অনুষ্ঠান বন্ধ। তবে নিষেধাজ্ঞা চলাকালে বিকল্প উপায়ে (অনলাইনে) শিক্ষার্থীদের গৃহশিক্ষার ব্যবস্থা করা হবে। এই নির্দেশনা আগামী ৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত কার্যকর থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে এর সময়সীমা আরো বাড়ানো হতে পারে।

Manual7 Ad Code

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কোনও কিছুর সংকট হবে না। দেশবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে গোটা বিশ্বে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০০ এর বেশি অঞ্চল ও দেশ। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৩ হাজারের বেশি মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code