ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলছেন না স্টোকসও

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অলরাউন্ডার বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড। তবে ওয়ানডে সিরিজে ঠিকই থাকছেন ইংলিশদের টেস্ট অধিনায়ক।
শুক্রবার টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইয়ন মরগান যেহেতু সাদা বলের ক্রিকেট ছেড়ে দিয়েছেন। তাই ভারতের বিপক্ষে শুরু হচ্ছে জস বাটলার যুগ। এজবাস্টনে চলমান বাদ থাকা একটি টেস্টের পর ৭ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার পর শুরু হবে ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী পেসার রিচার্ড গ্লিসন। সাবেক টেস্ট অধিনায়ক জো রুট ওয়ানডে দলে ফিরেছেন প্রায় এক বছর পর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code