হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পপ তারকা ও নির্মাতা ফেরদৌস ওয়াহিদ। জানা গেছে, বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাতের শেষভাগে হার্ট অ্যাটাক হয় এই নন্দিত শিল্পীর। এরপর দ্রুত সময়ের মধ্যে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি চিকিৎসকদের অবজারভেশন আছেন বলেন জানান চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি ফেরদৌস ওয়াহিদের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code