বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন হবে সরকারি প্রতিষ্ঠানের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গ্যাস বিল বকেয়া রাখলে সরকারি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে জ্বালানি বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও কোনও সরকারি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্নের খবর পাওয়া যায়নি। বলা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বিল পরিশোধ করতে বলা হবে। না দিলেই সংযোগ বিচ্ছিন্ন করা হবে। জ্বালানি বিভাগ সূত্র জানায়, গ্যাস বিতরণ কোম্পানিগুলোর মোট পাওনা বিলের পরিমাণ ৭ হাজার ৫১৫ কোটি টাকা। এর মধ্যে মে মাসে আদায় হয়েছে ২ হাজার ৪০৯ কোটি টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code