আঞ্চলিক ক্রিকেট সংস্থার অনুমোদন ঢাকার ক্লাবগুলোর ‘সমান অধিকার’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ,ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে আজ (মঙ্গলবার)। এবারের এজিএমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তার মধ্যে একটি হচ্ছে- নির্বাচনে ঢাকার সব ক্লাব সমান ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছে। শুধু প্রিমিয়ার লিগ নয়; প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সব ক্লাবকে ভোটের অধিকার দেওয়া হচ্ছে। এছাড়া সাতটি বিভাগের আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের প্রস্তাব পাশ করা হয়েছে এজিএমে। বিসিবির এজিএমে কাউন্সিলরদের সম্মতিতে দুটি বিষয়ের ওপর প্রস্তাব পাশ করা হয়। এজিএম শেষে সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত কয়েক বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে খেলা ছয় দল থেকে কাউন্সিলর হতেন দুজন। নিচের দলগুলো থেকে হতেন একজন করে। অর্থাৎ ১২ দলের শীর্ষ ছয় দলের ২ জন করে ও বাকি ৬ দলের একজন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন। এতে করে সুপার লিগে ওঠার জন্য পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের অভিযোগ উঠতো দলগুলোর বিপক্ষে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code