যুক্তরাজ্যে তাপ প্রবাহে গুগল ক্লাউড এবং ওরাকলের সার্ভার আক্রান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাজ্যে রেকর্ড পরিমাণ তাপমাত্রা (৪০ ডিগ্রি সেলসিয়াস) পার হওয়ার পর সেখানে গুগল ক্লাউড এবং ওরাকলের সার্ভারে আউটেজ দেখা গিয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণ হিসেবে অতিরিক্ত তাপমাত্রাকেই দায়ী করেছে প্রতিষ্ঠান দুটি। গুগলের ক্লাউড পেজে প্রতিষ্ঠানটি নোট দিয়েছে, ইউকেভিত্তিক একটি ডাটা সেন্টার শীতলীকরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে সেখানে পুরোপুরি ক্ষমতার আংশিক ব্যাহত হয়। এর ফলে সেখানে ভার্চুয়াল মেশিন অকেজো হওয়া এবং কয়েকজন আক্রান্ত হয়। প্রতিষ্ঠানটি আরও জানায় পরবর্তীতে সেখানে আরও বেশি ক্ষতি হওয়ার আশঙ্কায় সেখানে পাওয়ার বন্ধ করে দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code