অফলাইন-অনলাইন দুই মাধ্যমেই ‘সম্ভব হেলথ ফার্মেসি’র সেবা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অনলাইনে সফলভাবে সেবাদানের কয়েক মাসের মাথায় সম্ভব হেলথ ফার্মেসি চালু করলো অফলাইন শপ (ফিজিক্যাল স্টোর)। গ্রাহকদের দোরগোড়ায় সেবা দিতে এবং তাদের আস্থা অর্জন করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সম্ভব হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আজরা সেলিম। গত বছরের অক্টোবর মাসে তিনি অনলাইনে চালু করেন সম্ভব হেলথ লিমিটেডের অনলাইন ফার্মেসি ‘সম্ভব হেলথ ফার্মেসি’। ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্যের সারিতে নানা ধরনের আইটেম থাকায় দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে ওয়েবসাইটটি (SHOMBHOB.COM)। দেশি-বিদেশি সব ধরনের ওষুধের পাশাপাশি হেলথ কেয়ার পণ্য, ডায়েট সাপ্লিমেন্টসহ প্রতিদিন যেসব ওষুধ ও এ সম্পর্কিত যা যা প্রয়োজন সবই পাওয়া যাচ্ছে সাইটটিতে। এখন একই জিনিস পাওয়া যাবে অফলাইন শপেও। সম্প্রতি রাজধানীর বনানীতে এই ফিজিক্যাল স্টোরটি চালু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code